নুরুল কবির | ০৬:৩২ পিএম, ২০২০-১০-২৭
পার্বত্য এলাকার মানুষের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দিচ্ছে আওয়ামীলীগ সরকার এমনটাই মন্তব্য করেছে পার্বত্য চট্রগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি আরো বলেন, পার্বত্য এলাকা আজ উন্নয়নের জোয়ারে ভাসছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে পাহাড়ের প্রতিটা উপজেলা থেকে শুরু করে প্রতিটা গ্রামে গ্রামে উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে স্কুল-কলেজ, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সর্বত্র সুফল পৌঁছে দিচ্ছে বর্তমান সরকার।
মঙ্গলবার সকালে লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন কালে এসব কথা বলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় পার্বত্যমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
পরে আজিজনগর বিদ্যালয় মাঠে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য বাস্তবায়ন মো. হারুন অর রশীদ, পার্বত্য জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বান্দরবানের সহকারী প্রকৌশলী মো. মুজিবুর রহমান. পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী তুষিত চাকমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিনসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited